ও গো বরষা তুমি আর কেঁদোনা

বৃষ্টির গান ২৮ জুন ২০২৬ 👁 ৯ বার পঠিত ⬇ ১ বার ডাউনলোড

গানের কথা

১ম বছরের গান নং -৪
মার্চ মাসের গান নং -৪
গান নং-৪
বর্ষার গান -১
প্রকৃতি পর্যায়ের গান -১
প্রেম পর্যায়ের গান- ৪



রচনার তারিখ: ২১ মার্চ ২০২৩
স্থান: প্রধান কার্যালয়, সুশীলন, খুলনা।

ও গো বরষা তুমি আর কেঁদোনা
তোমাকে ছুঁলেই আমি হব যমুনা
তোমাকে ছুঁলেই আমি হব যমুনা
মনের যত স্মৃতি মেঘ হইয়ো না
কষ্টের হৃদয়ে ঝরে পড়ো না
ও গো বরষা তুমি আর কেঁদোনা
তোমাকে ছুঁলেই আমি হবো যমুনা
তোমাকে ছুঁলেই আমি হবো যমুনা
মনের যত স্মৃতি মেঘ হইয়ো না
কষ্টের হৃদয়ে ঝরে পড়োনা
ওগো বরষা তুমি আর কেঁদোনা।

মেঘে মেঘে সারা আকাশ যখন ঢেকে যায়
আলো আঁধারীতে মন কোথায় হারায়
মেঘে মেঘে সারা আকাশ যখন ঢেকে যায়
আলো আঁধারীতে মন কোথায় হারায়
বিদ্যুতের চমকানিতে জাগে শিহরণ
প্রতি ক্ষনে তুমি ঝরো রিম্ ঝিম্ রিম্ ঝিম্
রিম্ ঝিম্ রিম্ ঝিম্ অদেখা স্বপন
ওগো বরষা তুমি আর কেঁদোনা
ওগো বরষা তুমি আর কেঁদোনা ।।

টিপ টিপ টুপ টুপ ঘন আঁধারে
মনে চায় কেউ যেন মোর অপেক্ষায় থাকে
টিপ টিপ টুপ টুপ ঘন আঁধারে
মনে চায় কেউ যেন মোর অপেক্ষায় থাকে
তার কপালে ছুঁয়ে দেব বারি বর্ষার অমৃত জল
তার সারা অঙ্গে মেখে দেব নবীন বৃষ্টির কাজল
আকুল হয়ে বুদ হয়ে রব বর্ষার স্পর্শে
ওগো বরষা তুমি আর কেঁদোনা
তোমাকে ছুঁলেই আমি হবো যমুনা
তোমাকে ছুঁলেই আমি হবো যমুনা
মনের যত স্মৃতি মেঘ হইয়ো না
কষ্টের হৃদয়ে ঝড়ে পড়োনা
ওগো বরষা তুমি আর কেঁদোনা ।।।